গ্রিন করিডর করে রাজ্য গুলিকে অক্সিজেন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল - The News Lion

গ্রিন করিডর করে রাজ্য গুলিকে অক্সিজেন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল

 


দি নিউজ লায়ন;   করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমূখী। তারসঙ্গে তীব্র অক্সিজেন সংকট তৈরি হয়েছে দেশে। পরিস্থিতি সামাল দিতে গ্রিন করিডর করে রাজ্য গুলিকে অক্সিজেন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন রাজ্যগুলিতে অক্সিজেন সংকট দূর করতে গ্রিন করিডর তৈরি করছে রেলওয়ে। 


রেলমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যগুলিকে গ্রিন করিডর করে অক্সিজেন সরবরাহের। গত কয়েকদিনে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এই নিয়ে কয়েক দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। অক্সিজেন সরবরাহ এবং ভ্যাকসিন পর্যপ্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। এমন কি কার্ফুর পথেও হাটছে একাধিক রাজ্য। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.